ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৯:৫৮:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা

সাংবাদিকদের ঈদ বোনাসসহ বেতন ভাতা পরিশোধের আহ্বান 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ পিএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার আগে সাংবাদিকসহ সকল সংবাদ কর্মীদের বোনাসসহ বকেয়াসহ বেতন ভাতা পরিশোধ করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন- (ডিইউজে) নেতৃবৃন্দ।
আজ বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আখতার হোসেন যৌথ বিবৃতিতে আগামী ২৯ জুনের আগে সংবাদ কর্মীদের বোনাস ও বকেয়াসহ বেতন ভাতা পরিশোধ করার এই দাবি জানান।
বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজে আরো বলেন, প্রতি বছরই ঈদের আগে কিছু  গণমাধ্যম মালিক সাংবাদিক ও  সংবাদ কর্মীদের বোনাস ও বেতনভাতা প্রদানের ক্ষেত্রে নানা রকম  অনিয়ম করে থাকে। গত পবিত্র ঈদুল ফিতরের সময়ও কিছু গণমাধ্যম মালিক সংবাদ কর্মীদের বোনাস ও বেতনভাতা প্রদান করেনি বলে অভিযোগ ওঠে।  
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের ন্যায্য অধিকার বোনাস প্রদান করার পদক্ষেপ নেয়ার জন্য নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকল গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানান। অন্যথায় যেসব গণমাধ্যম মালিক ঈদ বোনাসসহ বকেয়া বেতন ভাতা পরিশোধে ব্যর্থ হবে তারা যাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুযোগ-সুবিধা না পায় সেজন্য কালো তালিকাভুক্ত করার সুপারিশ করা করা হবে বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।